বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, “বরিশাল মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কোথাও কোনো ধরনের তৎপরতার খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”
তিনি আরও জানান, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স, পিকেটিং টিম এবং রিজার্ভ ফোর্স মোতায়েন রাখা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় তিনি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
টার্মিনাল পরিদর্শনকালে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।