বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুর সাড়ো ১২টায় নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি শাহপরান সড়কের রাজ্জাক খান সড়কের মুখে অবস্থিত মৃধা ভবনের নিচতলায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি সূত্রে জানা গেছে, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. হেলালুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মো. আহসান উল্লাহ আল হাসান হৃদয় (২৬) নামে এক যুবককে আটক করা হয়।অভিযানকালে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক হৃদয় বর্তমানে নগরীর ইছাকাঠি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বিএমপি জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।