• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

উদ্বোধনের দিনেই বন্ধ বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা

নিজেস্ব প্রতিবেদক / ৭৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

উদ্বোধনের দিনেই বন্ধ বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা | Barisal Sangbad

উদ্বোধনের দিনেই বন্ধ হয়ে গেল মাসব্যাপী বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা। উচ্চ আদালতের নির্দেশে বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ মেলা স্থায়ীভাবে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন ও আয়োজক সংস্থাকে।

শুক্রবার (২২ মে) বিকেলে মেলার উদ্বোধনের কথা থাকলেও শেষ মুহূর্তে আদালতের আদেশ পৌঁছালে তা আর সম্ভব হয়নি। পরে মেলার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, গত ১৮ মে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন বন্ধ চেয়ে জনস্বার্থে রিট করেন মানবাধিকার কর্মী রনি সিকদার।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা শিক্ষা কর্মকর্তা, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি-সচিবকে বিবাদী করা হয়।

আবেদনে বলা হয়, স্কুল প্রাঙ্গণে বাণিজ্য মেলার আয়োজন শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটাবে, নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে এবং অ্যাকাডেমিক পরিবেশ নষ্ট করবে। বিশেষ করে এসএসসি পরীক্ষার সময় এমন আয়োজন শিক্ষার অধিকারের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত একটি রুল জারি করে আগামী ১৫ জুনের মধ্যে সংশ্লিষ্টদের কারণ দর্শাতে নির্দেশ দেন। একইসঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ২০ মে থেকে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কোনো বাণিজ্য মেলা আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়।

তবে আদালতের আদেশ থাকা সত্ত্বেও শুক্রবার বিকেল ৫টায় মেলা উদ্বোধনের প্রস্তুতি নেয় আয়োজক প্রতিষ্ঠান বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও জানা গেছে।

কিন্তু উদ্বোধনের আগেই উচ্চ আদালতের নির্দেশনার নথি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হাতে পৌঁছালে পুরো আয়োজন স্থগিত করা হয়।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, শুরু থেকেই ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্কুল মাঠে মেলার আয়োজনের বিরোধিতা করে আসছিলেন। তাদের দাবি ছিল, এসএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে বাণিজ্য মেলা আয়োজন অনুচিত।

এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন এবং বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন রিসিভ হয়নি।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/