
বরিশাল মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সক্রিয় এসব নেতাকর্মীকে আটক করা হয়।
আটকৃতরা হলেন— আবুল বাশারের ছেলে মো. ইমন ভূইয়া (২১), মো. নুর ইসলাম খানের ছেলে মো. রাতুল খান (২০), মো. নিজাম মীরের ছেলে মো. জাকারিয়া মীর (২২), মো. আবুল বাশারের ছেলে আমিনুল ইসলাম ইমরান (২৭), মো. শহিদুর রহমানের ছেলে মো. ইব্রাহীম (২১), মো. জাকির খানের ছেলে মো. রিয়াদ খান (১৯), মো. খোরশেদ আলমের ছেলে মো. তানভীর ইসলাম (২০), মো. মিলন খানের ছেলে মো. রায়হান (২১), মো. হালিম হাওলাদারের ছেলে মো. মোরছালিন (২১) এবং মো. আলমগীর মালের ছেলে মো. রবিউল ইসলাম (২৬)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন: