• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় বিসিসির অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে পদ্মা ব্লোয়িংয়ের শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলা

নিজেস্ব প্রতিবেদক / ২২৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
বরিশালে পদ্মা ব্লোয়িংয়ের শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলা | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের পদ্মা ব্লোয়িং লিমিটেডের শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৮ কর্মকর্তাকে আটকে রেখেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। হামলাকারীদের বিচারের দাবিতে তাদের প্রায় ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ- তাদের ওপর হামলার ঘটনায় কোম্পানির মালিকপক্ষ ও কর্মকর্তারা জড়িত ছিলেন। তাদের ওপর যারা হামলা চালিয়েছে, তারা তাদের বিচার চায়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কারখানার মূল ফটকে পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নয়নসহ ৪-৫ জনের ওপর হামলা চালায় বহিরাগতরা। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পদ্মা ব্লোয়িং লিমিটেডের শ্রমিকরা বর্তমানে দুটি ভাগে বিভক্ত। সম্প্রতি একটি পক্ষ শ্রমিক ইউনিয়নের সনদ পাওয়ায় বিরোধ আরও বেড়ে যায়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে এক পক্ষ কারখানার ভেতরে ভাঙচুর চালিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বেল্লাল হোসেন বলেন, আমরা সম্প্রতি শ্রমিক ইউনিয়নের নিবন্ধন পেয়েছি, যা মালিকপক্ষ মেনে নিতে পারছেন না। এ কারণেই তারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় ৪-৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। যতক্ষণ না সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে, আমাদের আন্দোলন চলবে।

আন্দোলনকারী শাকিল বলেন, আমরা ৭-৮ জন কর্মকর্তাকে আটকে রেখেছি। তারা হামলাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং একসঙ্গে খেতেন। সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হবে না।

অবরুদ্ধ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, শিফট পরিবর্তনের পর বৃহস্পতিবার রাতে আমাদের ডিউটি শুরু হয়। শুনেছি গেটের বাইরে শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়েছে। এরপর থেকে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অসুস্থ হয়ে পড়ছি।

আরিফুর রহমান নামের এক কর্মকর্তা বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা শুধু নিয়মিত ডিউটি পালন করতে এসেছি। তারপর থেকে আমাদের আটকে রাখা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একটি পক্ষ লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উল্লেখ্য, পদ্মা ব্লোয়িং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার একটি প্রতিষ্ঠান।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/