৩ জুলাই, ২০২৬ রাত ৪:২৪
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

সিজারের সময় পেট কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ক্লিনিক বন্ধ - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৯ Time View

বরগুনার তালতলী উপজেলায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকটির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা শহরের তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।

জানা যায়, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাসিন্দা মো. হৃদয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা আক্তার প্রসব ব্যথা নিয়ে বুধবার তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। রাতে ওই হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহান তাঁর সিজারিয়ান অপারেশন করেন।

অপারেশনের দীর্ঘ সময় পর নবজাতককে স্বজনদের কাছে দেওয়া হলে তারা শিশুটির পেটে কাটা চিহ্ন দেখতে পান। এর কিছুক্ষণ পরেই নবজাতকটির মৃত্যু হয়।

নবজাতকের মৃত্যুর কারণ জানতে চাইলে অস্ত্রোপাচারকারী চিকিৎসক নুসরাত জাহান ও নার্স ক্লিনিক ছেড়ে দ্রুত চলে যান বলে অভিযোগ করেন স্বজনেরা।

প্রসূতি সীমা আক্তারের মা রেবা বেগম বলেন, ‘সিজারিয়ান অপারেশনের পর শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে তুলে দেয়। পরে শিশুটির শরীরে রক্ত দেখতে পাই। গায়ের কাপড় খুললে পেটে ছুরির আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানাতে গেলে ডা. নুসরাত জাহান নার্সসহ ক্লিনিক ছেড়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে ক্লিনিকের মালিক মাসুম বিল্লাহ বলেন, ‘শিশুটি শ্বাসকষ্টের কারণে মারা গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।’

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম জানান, সিজারিয়ান অপারেশনের তিন ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ‘ওই হাসপাতালের লাইসেন্স নেই। আমরা প্রাথমিকভাবে প্রশাসনের সহায়তায় হাসপাতালটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি এবং হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল  বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo