• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ফের জোৎসনার মাদক ব্যবসা জমজমাট বরিশালে বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, মৃত ও প্রবাসীদের পদ দেওয়ার অভিযোগ বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল ‘রাজা ইলিশ’, বিক্রি হলো সাড়ে ৭ হাজার টাকায় বরিশালে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু বরিশালে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যু রোগীকে ঝালকাঠি থেকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই’—বরিশালে তথ্যমন্ত্রী নিম্নচাপের প্রভাবে বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫ বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ বরিশালে এএসআই রিয়াজের বিপুল সম্পদ নিয়ে প্রশ্ন, দুদকের তদন্ত দাবি স্থানীয়দের বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অবৈধ থ্রি-হুইলার উচ্ছেদে থমকে আছে বিসিসির অভিযান ৩৭ বছরের পুরোনো বাসন্ডা বেইলি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল বরিশালে মুগ ডাল কারখানার কক্ষ থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ইউপি নারী সদস্যের মৃত্যু, স্বামীর নির্যাতনের অভিযোগ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে শিশু হাসপাতাল চালুর আগেই জনপ্রতিনিধিদের আলোচনা ও বিতর্ক শুরু

নিজেস্ব প্রতিবেদক / ২৯২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬
বরিশালে শিশু হাসপাতাল চালুর আগেই জনপ্রতিনিধিদের আলোচনা ও বিতর্ক শুরু
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী আগস্টে চালুর প্রস্তুতি শুরু হয়েছে বরিশালের বহুল আলোচিত ২০০ শয্যার শিশু হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক পরিদর্শনের পর হাসপাতালটি চালুর বিষয়ে নতুন আশার সৃষ্টি হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত না করা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা ও বিতর্ক।
গত সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার নির্মাণাধীন হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি জানান, আগস্টের মধ্যেই হাসপাতালের কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং প্রশাসনিক ও অবকাঠামোগত প্রস্তুতি মূল্যায়ন করা হচ্ছে।
তবে এই সফরে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার কিংবা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন-কে দৃশ্যমানভাবে সম্পৃক্ত হতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, তার নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য প্রকল্প পরিদর্শন হলেও তাকে এ বিষয়ে অবহিত করা হয়নি। তিনি বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকা প্রয়োজন।
অন্যদিকে সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে হাসপাতালটি দ্রুত চালু হওয়াকে তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।
জানা গেছে, ২০১৭ সালে প্রায় ১৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে আমানতগঞ্জ এলাকায় হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় প্রকল্পটি প্রায় সাত বছর পিছিয়ে যায়। বর্তমানে বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপনসহ কিছু কারিগরি কাজ এখনও বাকি রয়েছে।
হাসপাতালটি চালু করতে প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং শতাধিক নার্সের প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া হাসপাতালটির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মধ্যে আলোচনা চলছে।
বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, “আগস্টের মধ্যে অন্তত বহির্বিভাগ চালুর চেষ্টা চলছে। চলতি মাসেই সমন্বয় কমিটির মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।”
এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল শাখার সম্পাদক রফিকুল আলম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সম্পৃক্ত না করলে দীর্ঘমেয়াদে প্রকল্পের সফলতা বাধাগ্রস্ত হতে পারে।
বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগোলেও হাসপাতালটি ঘিরে সমন্বয়, ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়গুলো এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/