• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার বরিশালে ইয়াবাসহ কলেজ কর্মচারীকে আটক করলো স্থানীয়রা, অতঃপর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ | Barisal Sangbad

বরিশাল নগরীর নতুন বাজার মরকখোলা পুল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় হামলা, দোকান ভাঙচুর, দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।

সোমবার রাতে সংঘটিত এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিলও করেন তারা।

আহত রেনু বেগম ও তার বোন মালা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী রেনু বেগম অভিযোগ করেন, দুপুরে কাউনিয়ার বাগানবাড়ি এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে একটি বিরোধের ঘটনা ঘটে। সেই বিরোধে জড়িত কয়েকজন তাদের রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করতেন এবং দোকানের সামনে অবস্থান করতেন—এমন অভিযোগ তুলে রাতে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনের নেতৃত্বে ৩০-৩৫টি মোটরসাইকেলে করে প্রায় ৭০-৮০ জন এসে হামলা চালান।

তার অভিযোগ, হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে খাবার-দাবার রাস্তায় ফেলে দেয়। এ সময় তাকে ও তার বোনকে টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলে মারধর করা হয়। প্রকাশ্যে তাদের শ্লীলতাহানি করা হয় এবং চুল ধরে টেনে লাথি মারা হয়।

রেনু বেগম বলেন, “আমরা কোনো পক্ষের সঙ্গে জড়িত নই। শুধু কিছু মানুষ আমাদের দোকানে আসতেন, এ কারণেই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

রেনুর বোন মালা আক্তার অভিযোগ করেন, হামলাকারীরা ক্যাশবাক্স থেকে প্রায় ৬ হাজার টাকা নিয়ে যায়। তার দাবি, হামলার নেতৃত্বে ছিলেন বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, ওয়ালিউল ইসলাম তামিম এবং গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি তাসনিমুল ফেরদৌস হাসান।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এরপরও স্থানীয়রা অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেন।

অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, “দুপুরে আমাদের কর্মী, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহকে মরকখোলা পুল এলাকায় একদল সন্ত্রাসী মারধর করে। পরে ওই ঘটনার অভিযোগ দিতে থানায় যাওয়ার সময় আমাদের আরেক শিক্ষার্থীর ওপরও হামলা হয়। হামলাকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কারও ওপর হামলা করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, “ছাত্রদল কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। যদি ছাত্রদলের পরিচয় ব্যবহার করে কেউ নারীদের ওপর হামলা বা শ্লীলতাহানির মতো ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে দুই পক্ষের কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/