জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী জেবুন্নেসা আফরোজকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য ১ জুলাই দিন ধার্য করেন।
বুধবার শুনানিকালে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী রবিউল ইসলাম গুলিবিদ্ধ হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় হত্যা চেষ্টা অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলাটির তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।