ঢাকা 5:42 am, Saturday, 3 October 2026
শিরোনাম:
বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬
সর্বশেষ
বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি, সভাপতি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 12:02:05 am, Monday, 15 June 2026
  • / 178 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

প্রায় দুই বছর পর পুনর্গঠন করা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘদিন পর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নতুন কমিটির কার্যকর তদারকি ও দিকনির্দেশনায় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা অধিকতর সুচিকিৎসা পাবেন। বিশেষ করে একজন পূর্ণ মন্ত্রীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় হাসপাতালের অবকাঠামোগত ও প্রশাসনিক নানা জটিলতার দ্রুত সমাধান হবে বলে আশা করছেন তারা।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সম্পাদক রফিকুল আলম বলেন, “দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে আসেন। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে অনেক সময় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের মতো একজন দায়িত্বশীল ব্যক্তি এই কমিটির সভাপতি হওয়ায় আমরা আশাবাদী। তবে শুধু কমিটি গঠন করলেই হবে না, দালালমুক্ত পরিবেশে সাধারণ মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে নতুন কমিটির বড় চ্যালেঞ্জ।”
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, “মন্ত্রী মহোদয় শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এরপর হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।”
হাসপাতাল সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সক্রিয় ভূমিকার মাধ্যমে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এই সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি, সভাপতি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশের সময়: 12:02:05 am, Monday, 15 June 2026