৩১ দফা বাস্তবায়নে বরিশাল মহানগর বিএনপি লিফলেট বিতরণ
- প্রকাশের সময়: 01:13:08 am, Thursday, 25 September 2025
- / 410 Time View

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, মুসা কাজল, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম হায়দার মামুন, সদস্য সচিব খালেদুল ইসলাম ইমন, রফিকুল ইসলাম রফিক, রেজাউল ইসলাম কুট্টি সহ স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি আন্দোলনকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের প্রচার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।

























