৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৮
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বিএনপি’র সবুজ সংকেত পেলেন যারা বরিশালে

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৪ Time View
বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ : স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা
বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ : স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। দলটির পক্ষ থেকে বেশ কিছু আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং তাদের নিজ নিজ এলাকায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগের বেশ কিছু আসনও রয়েছে।

দলীয় সূত্র থেকে জানা যায়, বিএনপি’র প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করে অনেক আগেই মাঠে নেমেছে। অন্যদিকে, বিএনপি’র প্রার্থী বাছাইয়ে প্রতিবারের মতো এবারও কিছুটা জটিলতা তৈরি হয়েছে। বরিশাল বিভাগের ২১টি আসনের জন্য ৭০ জনের বেশি প্রার্থী মনোনয়ন চেয়েছেন, যা কেন্দ্রীয় নেতাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

এই পরিস্থিতি সামাল দিতে দল একাধিক জরিপ পরিচালনা করেছে। এসব জরিপের ফলাফল, দলের নীতিনির্ধারক নেতাদের মতামত এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে বলে একজন কেন্দ্রীয় নেতা দাবি করেছেন।

যারা পাচ্ছেন সবুজ সংকেত:
বিভিন্ন সূত্রমতে, বেশ কিছু আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন:

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন

বরিশাল-৩: জয়নুল আবেদীন

বরিশাল-৪: রাজীব আহসান

পটুয়াখালী-৪: এবিএম মোশারফ হোসেন

ভোলা-২: হাফিজ ইব্রাহীম

ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন

এই নেতারা ইতিমধ্যেই নিজ নিজ এলাকায় কাজ শুরু করার নির্দেশনা পেয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

গতকাল বরিশাল বিভাগের কিছু আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন বরিশাল-৫, বরিশাল-২, ঝালকাঠী-২, পটুয়াখালী-১, পটুয়াখালী-৩ ও পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য প্রার্থীরা।

বৈঠকে বরিশাল-৫ আসনের মজিবর রহমান সরোয়ার, আবু নাছের মো. রহমতুল্লাহ, বিলকিস আক্তার জাহান শিরীনসহ আরও কয়েকজন নেতা অংশ নেন। ঝালকাঠী-২ থেকে মাহবুবুর রহমান নান্নু, ইলেন ভুট্টো ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পটুয়াখালী-১, ৩ ও ৪ আসন থেকে যথাক্রমে আলতাফ হোসেন চৌধুরী, শহিদুল আলম তালুকদার, এবিএম মোশাররফ হোসেন ও মনির হোসেন অংশ নেন।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দলের শীর্ষ নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে এবং চূড়ান্ত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo