৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বিএমপি’র নিষেধাজ্ঞা - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 01:31:02 am, Friday, 19 September 2025
- / 411 Time View

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বরিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন ১৩টি কেন্দ্রে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়ন্ত্রণাধীন ৪৭ তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কিছু নিষেধাজ্ঞা আরোপের এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন- আইন ২০০৯ এর ৩০, ৩১ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদেরে বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

























