বরিশালে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিতেে
- প্রকাশের সময়: 08:23:52 pm, Wednesday, 17 September 2025
- / 201 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব রানা পালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে আফরোজা খানম নাসরীন বলেন, “জনগণের দুঃখ-দুর্দশা দূর করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিই হচ্ছে সঠিক দিকনির্দেশনা। এই কর্মসূচি জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।”

























