• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছিল আ.লীগ : রহমাতুল্লাহ - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ২০৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছিল আ.লীগ : রহমাতুল্লাহ | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

আওয়ামী লীগ স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকেও ধ্বংস করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বি.টা.ক মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

রহমাতুল্লাহ বলেন, সাধারণ মানুষের সু-চিকিৎসা নিশ্চিতে সাংবিধানিক অধিকার হিসেবে রাষ্ট্রের দায়িত্ব থাকলেও সে দায়িত্ব এখনো নিশ্চিত হয়নি। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিতসহ মানুষকে শতভাগ সেবা দেওয়ার মধ্য দিয়ে দেশ অনেকদূর এগিয়েছিল। কিন্ত শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চিকিৎসা সেবাকে দলীয় বিবেচনায় লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছিল।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের চিকিৎসার নামে সরঞ্জামাদি ক্রয় না করেই হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করেছে। সরকারি হাসপাতালগুলোকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ করে দেয় জনগণ, তাহলে এই দেশের সন্তানরা আর বিদেশে যাবে না, তারা দেশকেই উন্নত করবে।

তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা হবে। যেসব মানুষ অর্থাভাবে চিকিৎসা করতে পারে না, তাদেরকে রাষ্ট্রের খরচে চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করবেন তারেক রহমান।

শরীরচর্চা ও খেলাধুলাও আওয়ামী লীগের দলীয়করণ থেকে পিছিয়ে ছিল না বলে মন্তব্য করে আবু নাসের বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দলীয় বিবেচনায় ক্রীড়াক্ষেত্র পরিচালনা করার কারণে যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। সরকারি ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে তারা ছাত্রলীগ-যুবলীগের অপকর্মের আস্তানায় পরিণত করেছিল।

তিনি বলেন, খেলোয়াড়দেরকেও দলীয় বিবেচনায় সুযোগ করে দেয়ার কারণে অনেক মেধাবী খেলোয়াড় সুবিধাবঞ্চিত হয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে যুবসমাজ যাতে প্রকৃত শরীরচর্চায় মনোযোগী হতে পারে, সেই ব্যবস্থা করা হবে।

২৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য সচিব গোলাম কিবরিয়া মুন্নার সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন জাহিদুল রহমান রিপন (সদস্য, মহানগর বিএনপি), কাজী শহিদুল ইসলাম (সাবেক কাউন্সিলর, ২৯ নম্বর ওয়ার্ড) নুরুল ইসলাম সেলিম (আহ্বায়ক, ২৯ নং ওয়ার্ড যুবদল), মিলন চৌধুরী (যুগ্ম আহ্বায়ক, মহানগর স্বেচ্ছাসেবক দল), সজল কাজী (সহসভাপতি, জেলা ছাত্রদল) ওবায়দুল ইসলাম উজ্জ্বল (সহসভাপতি, মহানগর ছাত্রদল), শ্রমিক নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বরিশাল ড্যাবের ডা. আতিক ও ডা. সৃজন মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। প্রথম দিনে নগরীর ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের কয়েকশ মানুষ ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেছেন।

এদিকে চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাহাত তালুকদার৷ এ ছাড়া কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/