ঢাকা 5:01 am, Sunday, 25 October 2026
শিরোনাম:
উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই বেলস পার্কে ফের দখলে বরিশাল নগরীকে আরো আধুনিক ও ডিজিটাল করতে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ বরিশালে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেপ্তার তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন প্রকল্প বরিশালে ব্যর্থ মাদকবিরোধী অভিযান,ডিএনসি কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, অস্ত্রসহ আটক ১ বরিশালে মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার
ব

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

লক্ষ্মীপূজাকে ঘিরে বরিশালে জমজমাট পূজাসামগ্রীর বাজার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:40:30 am, Sunday, 25 October 2026
  • / 20 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
লক্ষ্মীপূজাকে ঘিরে বরিশালে জমজমাট পূজাসামগ্রীর বাজার | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজাকে ঘিরে বরিশাল নগরীতে জমে উঠেছে পূজাসামগ্রীর বাজার। কলাগাছের ড্যাম, কলার খোল, ধান, দুর্বা, বেলপাতা ও পদ্মফুলসহ বিভিন্ন উপকরণ কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। উৎসবকে সামনে রেখে এসব সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন গ্রাম থেকে আসা মৌসুমি ব্যবসায়ীরাও।

শনিবার নগরীর স্বরোড সড়কে মমতাজ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে অস্থায়ীভাবে বসেছে পূজাসামগ্রীর বাজার। সেখানে সারি সারি করে বিভিন্ন উপকরণ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের আনাগোনায় বাজারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

পূজার সামগ্রী কিনতে আসা গোপাল সরকার বাসসকে বলেন, “মা লক্ষ্মীর আরাধনায় ব্যবহৃত হবে এসব সামগ্রী। এর মাধ্যমে মৌসুমি ব্যবসায়ীরা কিছু অর্থ উপার্জন করে স্বাবলম্বীও হবেন। তাই পূজার সামগ্রী নিতে এলাম। লক্ষ্মীপূজায় ব্যবহৃত উপকরণ তুলনামূলক কম দামে কিনলাম।”

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রাম থেকে ১৪ জন ব্যবসায়ী পূজার বিভিন্ন উপকরণ নিয়ে নগরীতে এসেছেন। তাঁদের মধ্যে রয়েছেন দীপক বেপারী, সুশীল বেপারী, রবিন করাতী, সমীর মাল, নিমাই শিকদার ও আশিক গাইনসহ অন্যরা।

ব্যবসায়ী ঝন্টু বেপারী বলেন, প্রতি বছর লক্ষ্মীপূজার সময় তাঁরা এক দিনের জন্য নগরীতে এসে পূজার সামগ্রী বিক্রি করেন। আরেক বিক্রেতা আশিক গাইন জানান, গত পাঁচ বছর ধরে তিনি এ ব্যবসার সঙ্গে যুক্ত। তিনিও বছরে একবার লক্ষ্মীপূজার সময় নগরীতে এসে বিভিন্ন উপকরণ বিক্রি করেন।

বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ধান, অশোক, মানকচু, হলুদ ও আফান একসঙ্গে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বেলপাতা ১৫ টাকা, কলাগাছের ড্যাম ২০০ টাকা, কলার খোল ২০ টাকা, নলথুরি ফুল ২০ টাকা, সুপারি ৩৫ টাকা, কলাপাতা ১০ টাকা, কেওড়া ফুল ১০ টাকা, আমপাতা ১০ টাকা, দুর্বা ১০ টাকা, তুলসীপাতা ১০ টাকা এবং পদ্মফুল ২০ টাকায় বিক্রি হচ্ছে।

বরিশাল মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বাসসকে বলেন, লক্ষ্মীপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। তাই উৎসবকে কেন্দ্র করে নগরীর বাজারগুলোতে এসব সামগ্রীর কেনাবেচা বেড়েছে।

লক্ষ্মীপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন বাসাবাড়িতে চলছে পূজার প্রস্তুতি। পূজার উপকরণ কেনাবেচাকে ঘিরে অস্থায়ী বাজারগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
ট্যাগ :
add-money-somogro-bangladesh-local-portal-300×100-20260906201438 - বরিশাল সংবাদ

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ
1790175212501

লক্ষ্মীপূজাকে ঘিরে বরিশালে জমজমাট পূজাসামগ্রীর বাজার

প্রকাশের সময়: 02:40:30 am, Sunday, 25 October 2026