বরিশালে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করে পালালেন মাদরাসা শিক্ষক
- প্রকাশের সময়: 03:14:42 am, Sunday, 6 September 2026
- / 608 Time View

বরিশাল নগরীতে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একটি মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ জানা জানি হওয়ার পর থেকে অভিযুক্ত মাদরাসা শিক্ষক পলাতক রয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর সিঅ্যান্ডবি এলাকার ‘তাহফীজুল মিল্লাত মডেল মাদরাসায়’ একটি ঘটনার পর বিষয়টি জানা জানি হয়।
অভিযুক্ত শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম ওই মাদরাসার পরিচালক। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগেও অভিযুক্ত শিক্ষক একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করেছেন বলে অভিযোগ রয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান বলেন, শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সেখানে অভিযান চালালে তিনি কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
মাদরাসার একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করে আসছেন। শনিবার সকালে এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী সবাইকে বলে দিলে বিষয়টি জানা জানি হয়। তারপর স্থানীয়রা পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার আগেই অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।























