নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. সাইফুল ইসলাম শান্ত (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টা মিনিটের দিকে বিসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রথম গলি, কালাখান বাড়ি ও দিঘীরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি গোয়েন্দা শাখার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সাইফুল ইসলাম শান্তকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের সুত্রে জানাযায়, গ্রেপ্তারের পর তার বসতঘর ও হেফাজত থেকে ২১টি ইয়াবা ট্যাবলেট, ২৩০ গ্রাম গাঁজা, দুটি বগি দা এবং তিনটি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম শান্ত কাউনিয়া প্রথম গলির কালাখান বাড়ি, দিঘীরপাড় এলাকার মৃত সৈয়দ কামরুল ইসলাম মানিকের ছেলে।
বিএমপি সূত্র জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে কাউনিয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, সাইফুল ইসলাম শান্তর বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একজন পেশাদার মাদক কারবারি।
https://slotbet.online/