ঢাকা 11:04 am, Saturday, 24 October 2026
শিরোনাম:
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেপ্তার তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন প্রকল্প বরিশালে ব্যর্থ মাদকবিরোধী অভিযান,ডিএনসি কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, অস্ত্রসহ আটক ১ বরিশালে মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে এসআরবি-৮ বরিশাল সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফরিদা সুলতানা বরিশাল শিক্ষা বোর্ডে এক দশকে ঝরে পড়েছে প্রায় ৪ লাখ শিক্ষার্থী
সর্বশেষ
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেপ্তার তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন প্রকল্প ঝালকাঠির রাজাপুরে ১৪৪ ধারা জারি বরিশালে ব্যর্থ মাদকবিরোধী অভিযান,ডিএনসি কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, অভিযোগ দায়ের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, অস্ত্রসহ আটক ১ বরিশাল কাউনিয়ায় ছেলের বিরুদ্ধে বাবার চুরির মামলা বরিশালে মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার
ব

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার - বরিশাল সংবাদ

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 12:13:35 am, Wednesday, 19 August 2026
  • / 268 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার | Barisal Sangbad

ঢাকা প্রতিনিধি: ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে ‘সিবিডি তেল’ নামে উচ্চমাত্রার মাদক টিএইচসি বিক্রির অভিযোগে মোহাম্মদ আনিসুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি সূত্রে জানা গেছে, অনলাইনে বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে প্রথমে ওই ব্যক্তির কাছ থেকে একটি তরল পদার্থ সংগ্রহ করেন কর্মকর্তারা। পরে রাসায়নিক পরীক্ষায় ওই তরলে টিএইচসি বা টেট্রাহাইড্রোক্যানাবিনল নামের মাদক উপাদানের উপস্থিতি নিশ্চিত হয়।

এরপর ফাঁদ পেতে আরও একটি চালান কেনার উদ্যোগ নেয় ডিএনসি। ওই পার্সেল সরবরাহ করতে গিয়ে দারাজের এক ডেলিভারিম্যানকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার ৬২০ মিলিলিটার THC

ডিএনসি জানায়, বাড্ডার সাঁতারকুলের একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে আনিসুর রহমানের কাছ থেকে ৬২০ মিলিলিটার টিএইচসি উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এ ছাড়া ওই বাসা থেকে মাদক প্রস্তুত ও প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম, ৫০টি ছোট কাচের বোতল, দারাজের লোগোযুক্ত পলিথিন প্যাকেট, কম্পিউটার ও মুঠোফোন উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, গত পাঁচ বছরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আনিসুর প্রায় ৪০৫ বোতল টিএইচসি বিক্রি করেছেন।

ডেলিভারিম্যানের পার্সেলে মিলল মাদক

মামলার এজাহার অনুযায়ী, রাসায়নিক পরীক্ষায় মাদক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডিএনসির কর্মকর্তারা ক্রেতা সেজে তিনটি কাচের বোতলে মোট ৬০ মিলিলিটার টিএইচসি অর্ডার করেন।

পার্সেলটি পৌঁছে দিতে এসে দারাজের ডেলিভারিম্যান মো. নাঈম (২০) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় কর্মকর্তাদের হাতে ধরা পড়েন।

তল্লাশিতে তাঁর সঙ্গে থাকা পার্সেলের ভেতর থেকে তিনটি কাচের বোতলে ৬০ মিলিলিটার তরল পদার্থ পাওয়া যায়। পরে পরীক্ষায় সেটি টিএইচসি বলে নিশ্চিত হয়।

তদন্তে নাঈমের বিরুদ্ধে মাদক কারবারে সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতার তথ্য না পাওয়ায় তাঁকে আটক করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দারাজের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থাকার দাবি

ডিএনসির কর্মকর্তারা পরে দারাজের একটি হাব কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। সেখানে টিএইচসির বিজ্ঞাপন প্ল্যাটফর্মে থাকার তথ্য পাওয়ার কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আনিসুর রহমান ছাড়াও দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালককে আসামি করে মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ বলেন, অনলাইনে মাদক কেনাবেচা আইনগতভাবে অপরাধ এবং এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

দারাজের বক্তব্য

দারাজ বাংলাদেশ জানিয়েছে, পণ্যের নিরাপত্তা, প্রচলিত আইন মেনে চলা এবং গ্রাহকের আস্থাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়।

ডিএনসির কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পণ্যটি তাৎক্ষণিকভাবে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে প্ল্যাটফর্মে এ ধরনের আরও কোনো পণ্য রয়েছে কি না, তা শনাক্ত ও অপসারণে নজরদারি ও যাচাই কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

সাবান ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগ

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, আনিসুর রহমান পেশায় একজন কেমিস্ট। দেশে ফিরে তিনি হাতে তৈরি সাবান বিক্রির ব্যবসা শুরু করেছিলেন। পরে ওই ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ভারত থেকে অবৈধ পথে এসব মাদক দেশে আনার তথ্য পাওয়া গেছে। পরে সেগুলো ‘সিবিডি তেল’ নামে ছোট বোতলে ভরে অনলাইনে বিক্রি করা হতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান বলেন, আনিসুর নিজেও মাদকাসক্ত। গ্রেপ্তারের পর তাঁর ডোপ টেস্ট করা হয়েছে। অনলাইনে ‘অ্যারোমেটিক অয়েল’ নামে মাদকটি বিক্রি করা হতো।

এ ঘটনায় বাড্ডা থানায় মামলা হয়েছে। মাদকটি কোথা থেকে সংগ্রহ করা হতো, অনলাইন কারবারে আর কারা জড়িত এবং দেশের অন্য কোথাও এ ধরনের নেটওয়ার্ক রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
ট্যাগ :
add-money-somogro-bangladesh-local-portal-300×100-20260906201438 - বরিশাল সংবাদ

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ
1790175212501

দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার - বরিশাল সংবাদ

প্রকাশের সময়: 12:13:35 am, Wednesday, 19 August 2026