নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০২ পিস ইয়াবাসহ মো. দুলাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মো. মাসুদ সরদার (৩০) নামে আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে ডিএনসি।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে বরিশাল নগরীর রসুলপুর খুকুর গলি এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের তথ্য অনুযায়ী, কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর খুকুর গলিতে মো. মাসুদ সরদারের ঘরের সামনে গলির সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুলালকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, অভিযানের সময় মো. মাসুদ সরদার পালিয়ে যায়। তিনি বরিশাল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর খুকুর গলি এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার মো. দুলাল বরিশাল নগরীর বিসিসির ৬ নম্বর ওয়ার্ডের কলাপট্টি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদক ব্যবসা ও মাদকের বিস্তার ঠেকাতে নগরীতে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
https://slotbet.online/