বরিশালের মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) রাত ১০টার দিকে মুলাদী থানার কাজিরচর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামে অভিযুক্ত রাজিব সিকদারের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রাজিব সিকদার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেট তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক রাজিব সিকদার ডিগ্রিচর গ্রামের বাসিন্দা।
ডিএনসি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মুলাদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।