বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২
নিজেস্ব প্রতিবেদক
/ ১০২
পড়া হয়েছে
প্রকাশিত :
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
শেয়ার করুন
বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে।
বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানার পোর্ট রোডস্থ হোটেল শিকদার (আবাসিক)-এর ২ নম্বর কক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটি আভিযানিক দল।
আটকরা হলেন পারভেজ ব্যাপারী (২৮), তিনি হোটেল শিকদার (আবাসিক)-এর স্টাফ হিসেবে কর্মরত, এবং মো. জাহিদ খান (২৪)।
অভিযানে তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪ হাজার ৯০০ টাকা নগদ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিএমপি জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের করা হয়েছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।