বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
বুধবার, ১ জুলাই, ২০২৬
১১
Time View
সরকার বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মো. মামুন খন্দকারকে পদায়ন করেছে।
বুধবার (১ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মামুন খন্দকার (পরিচিতি নম্বর-১৬৬৭৫), বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। তাঁকে বরিশাল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।