২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২০
শিরোনাম :
বরিশাল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম ও বিএম কলেজ নোটিশ ২০২৬ ঢাকা টু বরিশাল লঞ্চ ও বাস গাইড ২০২৬: সময়সূচী, ভাড়া ও কাউন্টার নম্বর জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড — সম্পূর্ণ গাইড এইচএসসির প্রশ্ন ফাঁস হলে কঠোর শাস্তি, থাকবে বডি-ওর্ন ক্যামেরা: শিক্ষামন্ত্রী পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় যাচ্ছে বরিশাল নগরী বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরিশাল সকল সরকারি ও বেসরকারি চাকরি খবর ২০২৬ (আজকের আপডেট) বরিশালে সহপাঠীর বডি স্প্রের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে বরিশালে গাঁজাসহ নারীকে পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল ‘হাসানাত আব্দুল্লাহর নির্দেশে ক্রসফায়ার’— সাক্ষ্য দিলেন এসআই বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির শোডাউন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় যাচ্ছে বরিশাল নগরী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৮ Time View
ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় যাচ্ছে বরিশাল নগরী
🔥 Breaking: ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় যাচ্ছে বরিশাল নগরী

বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

যানজট, সড়ক বিশৃঙ্খলা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বরিশাল নগরীতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটালাইজড করার পাশাপাশি নগরের প্রবেশদ্বার দপদপিয়া, কালিজিরা ও রহমতপুরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার জানান, ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা চালু হলে নগরের সড়ক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

সরেজমিনে দেখা গেছে, নগরের ব্যস্ততম সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিভিন্ন সময় পথসভা, লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

উপ-পুলিশ কমিশনার জানান, ২০২০ সালে করোনা মহামারির মধ্যেও ট্রাফিক বিভাগ ৯ হাজার ২১৮টি মামলা দায়ের করে। এসব মামলায় মোট ৮ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৮ হাজার ৪৬১টি মামলা নিষ্পত্তির মাধ্যমে ২ কোটি ৪১ লাখ ৫ হাজার ৯০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। বাকি ৭৫৭টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া ওই বছর ৯৩৮টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে ৮৪৭টি যানবাহন ছাড়পত্র পেয়েছে এবং ৯১টি যানবাহনের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

মো. জাকির হোসেন মজুমদার বলেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার পর প্রথম দিকে জনগণকে আইন সম্পর্কে সচেতন করতে প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং নিরাপদ নগর গড়ে তোলা সম্ভব হবে। এজন্য তিনি নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।


আরও পড়ুন

[related_posts]
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
📢 আপনার মতামত জানান:

এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।

Related News

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন