১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৭
শিরোনাম :
বরিশাল নগরীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বরিশাল কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘কালা মাসুদ’ আটক বরিশাল ও বরিশাল বিভাগের খবর: নির্ভরযোগ্য গণমাধ্যম ‘বরিশাল সংবাদ’ ব্রাজিল বনাম হাইতি ফুটবল ম্যাচ ২০ জুন ২০২৬: ভেন্যু, সময়সূচী ও খেলোয়াড়দের তালিকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেপ্তার বরিশালে এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ সুস্থ প্রজন্ম গঠনে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিতের আহ্বান বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, ২৪ ঘণ্টায় হতে পারে বজ্রসহ বর্ষণ বরিশালে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে শেবাচিম হাসপাতালের আইসিইউ বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বরিশালে অটোচালক হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা বরিশালে অনুমোদন ছাড়াই অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে যাত্রীরা বরিশালে বিচারিক কার্যক্রমে গতি আনতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের মশাল মিছিল বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘কালা মাসুদ’ আটক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩৭ Time View
বরিশাল কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘কালা মাসুদ’ আটক
🔥 Breaking: বরিশাল কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘কালা মাসুদ’ আটক

বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল নগরের তালিকাভুক্ত সন্ত্রাসী আকাশ ওরফে কালা মাসুদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরও তার দ্রুত কারামুক্তি এবং পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা-পুলিশ সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ১৮ জুন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কালা মাসুদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

অনুসন্ধানে জানা যায়, গত বছরের ৯ নভেম্বরও নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করেছিল। তখনও তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি জামিনে মুক্ত হয়ে ফের আলোচনায় আসেন। চলতি বছরের ৯ জানুয়ারি চরমোনাই এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগেও তার নাম সামনে আসে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, একজন চিহ্নিত ও বহু মামলার আসামি বারবার গ্রেপ্তার হওয়ার পরও কীভাবে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বরিশাল সংবাদকে বলেন, “এটি কোনো পুরোনো গ্রেপ্তারের ঘটনা নয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গিলাতলী এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে।”

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠাই। কিন্তু অনেক ক্ষেত্রে তারা দ্রুত জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন। কালা মাসুদ গত দেড় বছরে অন্তত তিনবার গ্রেপ্তার হয়েছেন।”
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এমন বক্তব্যের পর সচেতন মহলে প্রশ্ন উঠেছে, বারবার গ্রেপ্তার হওয়া এবং পুনরায় অপরাধে জড়িয়ে পড়া আসামিদের ক্ষেত্রে তদন্ত, সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন এবং বিচারিক প্রক্রিয়ার কার্যকারিতা আরও জোরদার করা প্রয়োজন কি না।


আরও পড়ুন

[related_posts]
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
📢 আপনার মতামত জানান:

এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।

Related News

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন