২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে অপরাধ দমনে কঠোর বিএমপি: নগরীতে ফিরছে স্বস্তি, বাড়ছে জনআস্থা বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৯ ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে বিপাকে ফরচুন গ্রুপের হাজারো শ্রমিক-কর্মচারী উদ্বোধনের দিনেই বন্ধ বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা বরিশালে মাদক উদ্ধার অভিযানে ডিবি পুলিশের কনস্টেবলকে কুপিয়ে আহত বরিশাল অভ্যন্তরীণ নৌপরিবহনএ’র ১৩ কর্মকর্তাকে বদলি বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বরিশালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী আটক বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার সাংবাদিক আল আমিন গাজীর জন্মদিন আজ: বরিশাল সংবাদ পরিবারের শুভেচ্ছা বরিশালে আবাসিক হোটেলে যুবদলের সভাপতির সঙ্গে সিনিয়র সহ-সভাপতির স্ত্রী, অতঃপর বরিশালে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ১ বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৪৭ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই সহ-সভাপতি বহিষ্কার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে বিপাকে ফরচুন গ্রুপের হাজারো শ্রমিক-কর্মচারী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৭৩ Time View
ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে বিপাকে ফরচুন গ্রুপের হাজারো শ্রমিক-কর্মচারী

ঈদুল আজহা সামনে রেখে চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন পার করছেন ফরচুন গ্রুপের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী। চার থেকে পাঁচ মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির অনেক কর্মী। এখনো মেলেনি ঈদের বোনাসও।

জানা গেছে, ২০১২ সালে ৪৭২ জন কর্মী নিয়ে বরিশালে যাত্রা শুরু করে ফরচুন সুজ লিমিটেড। ১৪ বছরের ব্যবধানে এটি এখন বৃহৎ শিল্পগোষ্ঠী ফরচুন গ্রুপে পরিণত হয়েছে। বর্তমানে বরিশাল ও ঢাকায় গ্রুপটির ছয়টি প্রতিষ্ঠানে আট হাজারের বেশি মানুষ কর্মরত রয়েছেন।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরচুন গ্রুপের চেয়ারম্যান। বরিশালের বিসিক শিল্পনগরীতে গ্রুপটির তিনটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে রয়েছে আরও তিনটি কারখানা।

ফরচুন গ্রুপের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফরচুন সুজ, প্রিমিয়ার ফুটওয়্যার, ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি, সিন ইন ফুটওয়্যার টেকনোলজি, এমজে ইন্ডাস্ট্রিজ ও পশ ফুটওয়্যার।

প্রতিষ্ঠানটির উৎপাদিত জুতা ভারত, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে গ্রুপটির বার্ষিক লেনদেনের পরিমাণ ৮০০ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। ২০১৫ সালে কোম্পানিটি দেশের শেয়ারবাজারেও তালিকাভুক্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী অভিযোগ করেন, পাঁচ মাস ধরে অফিসাররা এবং চার মাস ধরে সুপারভাইজাররা কোনো বেতন-ভাতা পাননি। এছাড়া সাধারণ শ্রমিকদেরও এক মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। চাকরি হারানোর ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদও করতে পারছেন না বলে জানান তারা।

এদিকে কোম্পানির হিসাবরক্ষক মো. জামাল দাবি করেছেন, ফরচুনসহ তিনটি কোম্পানির কোনো কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘমেয়াদি বকেয়া নেই। চলতি মাসের বেতন ও ঈদ বোনাস শনিবার পরিশোধ করা হবে বলে তিনি জানান।

ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “গত বছরের আগস্টের পর থেকে কোম্পানির রপ্তানি কার্যক্রমে সমস্যা তৈরি হয়েছে। ভারতে প্রায় ৫০ কোটি টাকার চালান আটকে আছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদনও ব্যাহত হচ্ছে। এজন্য কিছু আর্থিক সংকট তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে এবং দু-এক দিনের মধ্যেই ঈদের বোনাসসহ সব পরিশোধ করা হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo