নবনিযুক্ত বিএমপি কমিশনার আশিক সাঈদের দায়িত্বভার গ্রহণ - বরিশাল সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
/ ১৭১
পড়া হয়েছে
প্রকাশিত :
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ বৃহস্পতিবার (৭ মে) অপরাহ্নে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
দায়িত্বভার গ্রহণের পর তিনি বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এর আগে নবনিযুক্ত পুলিশ কমিশনার বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ কমিশনারকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
বিএমপি মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।