বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ঝাউতলা দ্বিতীয় গলির প্রবেশদ্বারে ভাষা সৈনিক নিখিল সেনের নামে নামকরণ করা সড়কের নামফলক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, গত (২৫ এপ্রিল) শুক্রবার রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা এ ঘটনা ঘটায়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বাসিন্দারা জানান, ভাষা আন্দোলনের একজন সম্মানিত ব্যক্তিত্বের নামে স্থাপিত নামফলক ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
এলাকাবাসী দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের কাছে দ্রুত পুনরায় নিখিল সেনের নামে সড়কের নামফলক স্থাপনের আহ্বান জানিয়েছেন তারা।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।