১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনাম :
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেপ্তার বরিশালের পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩ টিকাদান কর্মসূচির পরও বরিশালে হামের প্রকোপ অব্যাহত, মৃত্যু ৩২ দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বরিশালে ২৭১ পিস ইয়াবাসহ চারজন আটক বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রিকশাচালকের ছদ্মবেশে বরিশালে সক্রিয় অপরাধ চক্র, আতঙ্কে নগরবাসী পারাবত-১৮ লঞ্চে গাঁজাসহ বরিশালে নারী মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪, আটক ২ জনআস্থা ও কঠোর অভিযানে আলোচনায় বরিশাল কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ৫ মাসেও খুনিদের গ্রেপ্তার নয়, বরিশালে মঞ্জু বেপারী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ ঈদুল আজহা সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে সাবেক কাউন্সিলরের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫১ Time View

নিজেস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজ শেষে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করে।

আকস্মিক এ মিছিল ঘিরে এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিচার দাবির কথা উল্লেখ ছিল।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখ সার্জিক্যাল মাস্ক ও কালো কাপড়ে ঢাকা ছিল এবং চোখে চশমা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। প্রায় ৩০ জন অংশ নেন এ কর্মসূচিতে। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর তারা দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিব খানের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম জানান, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু কর্মী ঝটিকা মিছিল করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে পড়ে। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

 

ভিডিও ভাইরাল: বরিশাল সদর রোড প্রকাশ্য আওয়ামীলীগের মিছিল

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo