বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জি-মরফিনসহ গ্রেফতার ১
- প্রকাশের সময়: 12:47:43 am, Thursday, 2 April 2026
- / 540 Time View

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে জি-মরফিন ইনজেকশন ও ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ১টার দিকে বরিশাল কোতোয়ালি থানাধীন বিসিসি ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কের খান ম্যানশনের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় থেকে জানযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তল্লাশি চালিয়ে জি-মরফিন ইনজেকশন ৫০ অ্যাম্পুল এবং জি-মরফিন এসআর ট্যাবলেট ২০ পিস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বরিশাল নগরীর কোতোয়ালি থানার বিসিসি ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ গোলাম মাহাবুব রেজা খান (৫৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যৎতে এধরনো অভিযায়ন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

























