১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩০
শিরোনাম :
বরিশালে প্রেমিকার লেন্স বদলানো নিয়ে বাকবিতণ্ডা, দেশীয় অস্ত্রসহ প্রেমিক আটক বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টা বরিশালে সাজাপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত রিকশাচালক বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও বিট ও আটক বাণিজ্য রমরমা! বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক ‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, পুনঃতফসিলের দাবি বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, কর্মচারী বহিষ্কার বরিশালে গণপূর্ত দপ্তরে ছাত্রলীগ নেতার ভাইয়ের তান্ডব বরিশালে হানিট্রাপের মূলহোতা নারী আটক বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী’র মামলা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে সাজাপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

বানারীপাড়া প্রতিনিধি — বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা আছমা আক্তার-কে আদালতের রায়ের চার মাস পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চেক ডিজঅনার মামলায় তাকে ৮ মাসের কারাদণ্ড ও ৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মো. খায়রুল আলম সুমন। তিনি জানান, আগে আদালতের সাজার বিষয়টি তার জানা ছিল না। রোববার মামলার বাদীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি অবগত হন এবং পরদিনই আছমা আক্তারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে যদি আছমা আক্তার উচ্চ আদালতে আপিল করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তবে আদালতের নির্দেশে পুনরায় চাকরিতে ফিরে আসার সুযোগ থাকবে।

মামলার বাদী প্রাণিসম্পদ অধিদপ্তর-এর সাবেক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. খোরশেদ আলম সেলিম অভিযোগ করেন, আদালতের রায়ের চার মাস পরও সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি আছমা আক্তার নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে গত ৩ মার্চ তিনি বরিশাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক দুটি অভিযোগ দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব বলেন, আদালতের রায়ের বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। আছমা আক্তার মামলার বিষয়টি গোপন রেখে নিয়মিত অফিস করেছেন এবং বেতন-ভাতা গ্রহণ করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ জুন আছমা আক্তার ব্যক্তিগত প্রয়োজনে ডা. খোরশেদ আলম সেলিমের কাছ থেকে ৮ লাখ টাকা ধার নেন এবং পাঁচ মাসের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করে পরে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তিনি সোনালী ব্যাংক সাগরদী শাখা থেকে ৮ লাখ টাকার একটি চেক দেন।

কিন্তু চেকটি ব্যাংকে জমা দিলে ২৬ ফেব্রুয়ারি তা ‘অপর্যাপ্ত তহবিল’ মন্তব্যসহ ডিজঅনার হয়ে ফেরত আসে। পরে বাদী আইনি নোটিশ পাঠালেও টাকা পরিশোধ না করায় ২৩ এপ্রিল বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়।

মামলার বিচারক একাধিকবার আদালতে হাজির হওয়ার নোটিশ দিলেও আছমা আক্তার হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে গত ৬ নভেম্বর আদালত তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। একই সঙ্গে রায় বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo