১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৮
শিরোনাম :
বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক ‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, পুনঃতফসিলের দাবি বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, কর্মচারী বহিষ্কার বরিশালে গণপূর্ত দপ্তরে ছাত্রলীগ নেতার ভাইয়ের তান্ডব বরিশালে হানিট্রাপের মূলহোতা নারী আটক বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী’র মামলা বরিশালে ডিবির অভিযানে ‘কশাই সজল’ আটক, ধরাছোঁয়ার বাইরে মূল হোতা তপন মঠবাড়িয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনিয়মের অভিযোগ, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ বরিশালে প্রেমিকার অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে প্রেমিক গ্রেফতার বরিশাল জেনারেল হাসপাতালে শয্যা সংকট, ভোগান্তিতে রোগীরা বরিশালে ‘হাতুড়ে চিকিৎসকের’ ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ ৭ মার্চে বরিশালে প্রকাশ্যে ছাত্রলীগের কর্মসূচি
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলা-র মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, আটক জেলেদের মধ্যে ১০ জনকে চার হাজার টাকা করে এবং চারজনকে দুই হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আটক জেলেরা হলেন— শাহাবুদ্দিন (৪৫), মিরাজ হোসেন (২৩), ইব্রাহীম (২৪), রাসেল (৩৫), সুলাইমান (২৫), সাইদুল ইসলাম (৩০), আরিফ (৩২), জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), শাহ-আলম (৪৩), আনিচ (৩৭), আমিন (৩০) ও সাকিল মাঝি (৩০)।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন অভ্র জ্যোতি বড়াল, যিনি হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ করা পাঙ্গাশের পোনা ধরার চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo