৩ জুলাই, ২০২৬ রাত ২:২১
শিরোনাম :
বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী বরিশালে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১, আহত ২

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৫৯ Time View

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা–তে ফাঁদ পেতে দীর্ঘদিন ধরে হরিণ শিকারের অভিযোগে মো. হানিফা নামে এক ব্যক্তি হাতেনাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে তালাক দিয়েছেন তার স্ত্রী শাহীনুর বেগম (৪০)। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে।

এর আগে সোমবার (২ মার্চ) রাত আড়াইটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার খাল এলাকা থেকে দুটি জবাই করা হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ মো. হানিফাকে আটক করা হয়। আটক হানিফা পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের আবুল বাশারের ছেলে। তার স্ত্রী শাহীনুর পাথরঘাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের মেয়ে। বিয়ের পর দীর্ঘদিন ধরে তারা ওই ওয়ার্ডেই বসবাস করছিলেন।

পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম শরীফ জানান, হানিফা আগে ছোট ট্রলারে মাছ ধরতেন। তবে পরে তিনি হরিণ শিকারে জড়িয়ে পড়েন। দুটি জবাই করা হরিণসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রী শাহীনুর তাকে তালাক দেন। তালাকনামার অনুলিপি পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে ডাকযোগে পাঠানো হয়েছে।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও বন বিভাগের পাথরঘাটা সদর বিটের বনপ্রহরীদের যৌথ অভিযানে বিষখালী নদী সংলগ্ন বাদুরতলা খাল এলাকা থেকে নয়টি হরিণ শিকারের ফাঁদসহ দুটি জবাই করা হরিণ উদ্ধার করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ হানিফাকে আটক করা হয়।

ঘটনার পর পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হানিফাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতের নির্দেশে উদ্ধার করা হরিণ দুটির চামড়া ও শিং সংরক্ষণ করা হয়েছে এবং মাংসে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেওয়া হয়। বন বিভাগের ধারণা, হরিণ দুটি হরিণঘাটা সংরক্ষিত বন এলাকা থেকে শিকার করা হয়েছে।

এ বিষয়ে বন বিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ের বাগান মালি জহিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হানিফা তার বোনজামাই। দীর্ঘদিন ধরে তাকে হরিণ শিকার থেকে সরে আসতে বলা হলেও তিনি তা শোনেননি। হরিণসহ ধরা পড়ায় সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে তার বোন শাহীনুর তালাকের সিদ্ধান্ত নেন।
তবে একাধিকবার চেষ্টা করেও শাহীনুর বেগমের বক্তব্য পাওয়া


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo