শিরোনাম:
সর্বশেষ
বরিশালে আওয়ামী লীগ–এর তিন নেতার জামিন মঞ্জুর
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 02:58:07 am, Thursday, 19 February 2026
- / 234 Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিনে মুক্তি পেয়েছেন। একই সঙ্গে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন–ও জামিনে ছাড়া পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, আদালত তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
এরআগে, ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন
[related_posts]
ট্যাগ :
বরিশাল

























