৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩২
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে জমি ক্রয়ের জেরে হুমকি, আদালতে মামলা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৭১ Time View

বরিশালে জমি ক্রয়কে কেন্দ্র করে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এমন অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।

ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডে। ভুক্তভোগী ওই নারীর নাম রেবা বেগম (৪০), তিনি শাহপরান সড়ক এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী। মামলায় একই এলাকার ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে—মোঃ সোহেল (৪০), কালু (৩০), কবির (৪৫), রানা (২৫), মামুন (৩০) ও সুমন (২৩)।

মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ৬ জানুয়ারি বাদী তাসলিমা বেগম রানুর কাছ থেকে সাব-কবালার মাধ্যমে প্রায় ৭.৫০ শতাংশ জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকেই অভিযুক্তরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর বিভিন্ন সময়ে অভিযুক্তরা বাদীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রায় ৩৫ হাজার টাকা আদায় করে। পরবর্তীতে গত ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার সকাল ৯টার দিকে বাদী সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়।

প্রতিবাদ করতে গেলে বাদী ও স্থানীয়রাও হামলার শিকার হন। এসময় অভিযুক্ত সোহেল ও কালু বাদীর ভ্যানিটি ব্যাগ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি কবির, রানা ও মামুন বাদীর মেয়ে সুমা আক্তারের গলা থেকে প্রায় এক লক্ষ টাকামূল্যের স্বর্ণের চেইন খুলে নেয় বলে উল্লেখ করা হয়েছে।তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ঘটনাস্থলে প্রকাশ্যে জানায়—এগুলো পাঁচ লাখ টাকার চাঁদার অংশ হিসেবে নেওয়া হয়েছে। ভবিষ্যতে জমি নিয়ে কাজ করলে “খুন করে লাশ গুম করে ফেলা হবে”—এমন হুমকিও দেওয়া হয় বলে বাদী অভিযোগ করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় বাদী থানায় প্রতিকার চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা না পেয়ে আদালতের দ্বারস্থ হন।

এদিকে এ বিষয়ে মামলার প্রধান অভিযুক্ত মোঃ সোহেল এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে বিষয়টি নিয়ে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত এখনও চলমান রয়েছে।”

অন্যদিকে ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ—একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জমি ক্রয়-বিক্রয় ও নির্মাণকাজকে কেন্দ্র করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo