৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৬
শিরোনাম :
বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী ২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

বরিশাল নগরীর রিফিউজি কলোনীর সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যার আগে কোতয়ালি পুলিশ এবং সেনাবাহিনী ১৪ নং ওয়ার্ডের কলোনীটিতে হানা দেয়।

এর আগে বুধবার রাতে কলোনীতে রুবেল এবং রকি নামের দুটি সন্ত্রাসী বাহিনী ব্যাপক সংঘাত ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে বরিশাল নগরময় উত্তেজনা তৈরি হয়, সর্বত্র ছড়িয়ে পড়ে আতঙ্ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল এবং রকি দুটি বাহিনীই অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তারা স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় কলোনীতে সন্ত্রাস করে আসছিল।

মঙ্গলবার রাতে দুটি গ্রুপ অস্ত্রের মহড়া দিয়ে গোলাগুলিতে জড়িয়ে তুমুল আলোচনা তৈরি করে। এতে নগরবাসীর নিরাপত্তার ভাবনায় টেনশনে পড়ে পুলিশ। মঙ্গলবার এবং বুধবার কবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর পরে বুধবার সন্ধ্যায় পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয় যৌথ অভিযানের।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, রিফিউজি কলোনীর পাশাপাশি কেডিসিসহ অপর কলোনীগুলোতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে যাচ্ছে। যে কোনো মূল্যে অপরাধীদের ধরতে চাইছে।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মামুন উল ইসলাম বরিশালটাইমসকে জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। এবং তাদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।’

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo