বরিশালে এয়ারপোর্ট থানার অভিযানে ৩ আওয়ামী লীগ নেতা আটক
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
৪৮৮
Time View
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলেন— বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকার বাসিন্দা রুবেল ফকির, যিনি শ্রমিক লীগের নেতা হিসেবে পরিচিত; ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই মুন্না হোসেন এবং বরিশাল সদর উপজেলার কড়াপুড় ইউনিয়নের বৌসেরহাট এলাকার বাসিন্দা যুবলীগ নেতা রবিউল।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।