বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্রটি দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণ ও রৌপ্য লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারে এই চুরির ঘটনা ঘটে। পরদিন সোমবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একটি চোরচক্র রাতের আঁধারে একটি ট্রাক নিয়ে বাশাইল বাজারে এসে ‘বিশ্বজিৎ জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানে রাখা প্রায় দুই ভরি স্বর্ণসহ রৌপ্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা।
সোমবার সকালে দোকান মালিক বিল্পব মল্লিক দোকান খুলে ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে হিসাব করে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে চোরচক্রকে শনাক্তের চেষ্টা চলছে।
https://slotbet.online/