বরিশালের গৌরনদীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জয় সন্যামত (২৫) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা জানান, কয়েকদিন আগে জয় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার সকালে জয় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। পরে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।