
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম রবিবার বিকেল ৫ টায় বিএমপি’র এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট অফিসারদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পরিদর্শন বইতে মন্তব্য ও পরিদর্শন সংক্রান্ত নোট লিপিবদ্ধ করেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, কিশোর অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রিয়াজ হোসেন, পিপিএম, অফিসার ইনচার্জ (ওসি) এয়ারপোর্ট থানা মোঃ আল মামুন উল ইসলাম, থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।