১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৮
শিরোনাম :
জীবনানন্দ মেলায় সংস্কৃতি ও ইতিহাস চর্চার আহ্বান জানালেন সরোয়ার আনন্দঘন পরিবেশে বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ বকেয়া ভাতা পরিশোধের দাবিতে বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ অবহেলায় ধুঁকছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র, সংকুচিত সম্প্রচার সীমা অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে আলোচনায় ডা. ভাস্কর সাহা, দেশত্যাগের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা বরিশালে জ্বালানি সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, চাপে ব্যবসায়ী ও ভোক্তা বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে ট্রাক বরিশালের ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা ১২ নতুন কমিটির দাবিতে বরিশালে ছাত্রদলের সড়ক অবরোধ বরিশালে স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ বরিশালে অপহরণের নাটক সাজিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারের পর এক পরীক্ষার্থীর হামলায় বিশ্ববিদ্যালয়ের তিন স্টাফ আহত হয়েছেন। পরে অভিযুক্ত ওই পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল। তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে তাকে বহিষ্কার করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের ওপর হামলা চালান এবং পালানোর চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়, এতে তার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়।
এ বিষয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রধান ফোকাল পয়েন্ট ড. হাফিজ আশরাফুল হক জানান, মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দেওয়ার কারণে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে সে চারজন স্টাফের ওপর হামলা চালায়।
মো. শাহাব উদ্দিন, বন্দর থানার পুলিশ পরিদর্শক, জানান—বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত পরীক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছে এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo