নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত লিখিত আদেশে এ বদলি কার্যকর করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন—রহমতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তারিকুল ইসলামকে হিজলা উপজেলার গুয়াবাড়ী ইউনিয়ন পরিষদে, মাধবপাশা ইউনিয়নের মো. আবুল বাশারকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদে, কেদারপুর ইউনিয়নের ইউসুফ আলী দেওয়ানকে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদে, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমিনুল ইসলামকে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে এবং দেহেরগতি ইউনিয়নের জিয়াউল হককে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা জানান, কাজের গতি বাড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে একই উপজেলায় কর্মরত এসব প্রশাসনিক কর্মকর্তাদের অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।