১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৩
শিরোনাম :
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেপ্তার বরিশালের পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩ টিকাদান কর্মসূচির পরও বরিশালে হামের প্রকোপ অব্যাহত, মৃত্যু ৩২ দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বরিশালে ২৭১ পিস ইয়াবাসহ চারজন আটক বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রিকশাচালকের ছদ্মবেশে বরিশালে সক্রিয় অপরাধ চক্র, আতঙ্কে নগরবাসী পারাবত-১৮ লঞ্চে গাঁজাসহ বরিশালে নারী মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪, আটক ২ জনআস্থা ও কঠোর অভিযানে আলোচনায় বরিশাল কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ৫ মাসেও খুনিদের গ্রেপ্তার নয়, বরিশালে মঞ্জু বেপারী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ ঈদুল আজহা সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে পাঁচ মাদক ব্যবসায়ী আটক, চারজনের কারাদণ্ড

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৫২ Time View

নিজেস্ব প্রতিবেদক:  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে চারজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজন কিশোরকে প্রবেশন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন কেডিসি বস্তিতে প্রবেশের রাস্তার মুখ এবং ভাটারখাল এলাকায় কীর্তনখোলা নদীর তীরে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ডিএনসির আভিযানিক দল।

এসময় আটককৃত ব্যক্তিরা হলেন—রুপাতলী বটতলা (পুলিশ লাইন) এলাকার বাসিন্দা মো. নোমান (২০), ভাটারখাল এলাকার বাসিন্দা মো. আনোয়ার সরদার (৫৯), নবগ্রাম রোডের শিকদারপাড়া এলাকার বাসিন্দা মো. সিয়াম আহমেদ (২৩) ও মো. সিফাত খান (১৯) এবং সাগরদী এলাকার বাসিন্দা তানজিল হাওলাদার (১৭)।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশালের আভিযানিক দল পাঁচজনকে আটক করে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত আদালতে হাজির করে। আদালত চারজনকে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে, আটক কিশোর তানজিল হাওলাদারকে বয়স বিবেচনায় প্রবেশন প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে  জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo