• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে নৌবাহিনীর মা ইলিশ রক্ষায় অভিযান, ১০৪ জেলের কারাদণ্ড

নিজেস্ব প্রতিবেদক / ৩০৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বরিশালে নৌবাহিনীর মা ইলিশ রক্ষায় অভিযান, ১০৪ জেলের কারাদণ্ড | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে নৌবাহিনীর মা ইলিশ রক্ষায় অভিযান, ১০৪ জেলের কারাদণ্ড | Barisal Sangbad

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশের মতো বরিশালেও চলছে মা ইলিশ রক্ষার অভিযান। চলমান এ অভিযানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো কাজ করছে নৌবাহিনী।

ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘ্ন করতে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান করেছে তারা। বুধবার (০৮ অক্টোবর) সকাল ১০টা থেকে কীর্তনখোলা নদী থেকে অভিযান শুরু করে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মার সদস্যরা।

এরপর দুপুরের দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালান তারা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় দুটি ট্রলারকে ধাওয়া করে নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর সদস্যরা।

বানৌজা পদ্মার কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা অনুসারে ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। নৌবাহিনী ছাড়াও কোস্টগার্ড, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন মা ইলিশ রক্ষায় কাজ করছে।

দেশে আহরিত ইলিশ মাছের বড় একটি অংশ আসে বরিশাল বিভাগ থেকে। বরিশাল অঞ্চলে জেলেদের সংখ্যাও বেশি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ সময় নদীতে কিছু অসাধু জেলে মাছ ধরতে নামে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে। নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ ৯টি জেলায় এই অভিযানে অংশ নিচ্ছে।

এদিকে, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের শুরু থেকে চার দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৬০০টি অভিযান পরিচালিত হয়েছে। এসময় ২৪৯টি অবতরণকেন্দ্র এবং এক হাজার ১০টি মাছঘাট, এক হাজার ৭১২টি আড়ত এবং এক হাজার ৯১টি বাজার পরিদর্শন করা হয়।

এসব অভিযানে ১৯০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যেখানে মোট ১৪৮টি মামলায় ৩ দশমিক ২২৭ লাখ টাকা জরিমানা এবং ১০৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ১৩ দশমিক ৬৪৫ লাখ মিটার বিভিন্ন ধরনের জাল এবং শূন্য দশমিক ৮৪৪ টন ইলিশ জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৩-০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু হয়। তখন থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছিল। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে-পরে ১১ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে গবেষণায় দেখা যায়, শুধু পূর্ণিমায় নয়, অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরে পূর্ণিমা ও অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়। সে অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষার অভিযান।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/