১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৩
শিরোনাম :
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেপ্তার বরিশালের পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩ টিকাদান কর্মসূচির পরও বরিশালে হামের প্রকোপ অব্যাহত, মৃত্যু ৩২ দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বরিশালে ২৭১ পিস ইয়াবাসহ চারজন আটক বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রিকশাচালকের ছদ্মবেশে বরিশালে সক্রিয় অপরাধ চক্র, আতঙ্কে নগরবাসী পারাবত-১৮ লঞ্চে গাঁজাসহ বরিশালে নারী মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪, আটক ২ জনআস্থা ও কঠোর অভিযানে আলোচনায় বরিশাল কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ৫ মাসেও খুনিদের গ্রেপ্তার নয়, বরিশালে মঞ্জু বেপারী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ ঈদুল আজহা সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১৭ Time View

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাউনিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৮৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার-এর নির্দেশনায় কাউনিয়া থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকায় অভিযান চালায়। এ সময় অঞ্জন মজুমদারের ছেলে দূর্জয় মজুমদার (১৯)-কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে দূর্জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে আমানতগঞ্জ নিউ ভাটিখানা রোড এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সৈজদ্দিন হাওলাদারের ছেলে রমজান (২৪)-কে ৪৩ পিস ইয়াবাসহ এবং শাহানা (১৯) নামে এক তরুণীকে ১৯৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ সময় মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করে পুলিশ।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজীত চন্দ্র নাথ জানান, অভিযানের সময় শাহানার স্বামী শাহাদাত কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, কাউনিয়া থানা এলাকায় মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo