১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫০
শিরোনাম :
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেপ্তার বরিশালের পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩ টিকাদান কর্মসূচির পরও বরিশালে হামের প্রকোপ অব্যাহত, মৃত্যু ৩২ দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বরিশালে ২৭১ পিস ইয়াবাসহ চারজন আটক বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রিকশাচালকের ছদ্মবেশে বরিশালে সক্রিয় অপরাধ চক্র, আতঙ্কে নগরবাসী পারাবত-১৮ লঞ্চে গাঁজাসহ বরিশালে নারী মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪, আটক ২ জনআস্থা ও কঠোর অভিযানে আলোচনায় বরিশাল কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ৫ মাসেও খুনিদের গ্রেপ্তার নয়, বরিশালে মঞ্জু বেপারী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ ঈদুল আজহা সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালের সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাঁড়ফুকে প্রাণ ফেরানোর চেষ্টা, অতঃপর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নিশ্চিত হওয়ার পরও স্বজনরা ওঝা এনে ঝাঁড়ফুকের মাধ্যমে তার প্রাণ ফেরানোর চেষ্টা করেছেন।

শুক্রবার সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে ঝাঁড়ফুক শুরু করেন পরিবারের সদস্যরা।

নিহত এইচ এম সায়েম (২৮) উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের রাজমাথা এলাকার বাসিন্দা এবং সৈয়দ হাওলাদারের ছেলে। পেশায় তিনি কাভার্ড ভ্যান চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে কাভার্ড ভ্যান পার্কিং করে হেঁটে বাড়ি ফিরছিলেন সায়েম। এ সময় চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়নের সংযোগস্থল ভাঙ্গা বুনিয়া খাল এলাকায় তাকে সাপে কামড় দেয়। পরে বাড়িতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান।

রাতেই তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরপর দুইবার অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করেন। তবে তার জ্ঞান আর ফেরেনি। শুক্রবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী মো. আরিফ জানান, “মরদেহ বাড়িতে আনার পর স্বজনরা উঠানে রেখে সাপুড়ে ও ওঝা এনে ঝাঁড়ফুক শুরু করেন। বিকাল পর্যন্ত কয়েকজন ঝাঁড়ফুক করলেও কোনো ফল হয়নি।”

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি কুসংস্কার নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo