বরিশাল প্রতিনিধি: নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।
শনিবার (২১ মার্চ) সকালে গৌরনদী উপজেলার গৌরনদী সরকারি কলেজ জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ শুভেচ্ছা জানান।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রতিকূলতার পর দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের মেয়াদের শুরুতেই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়।
নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, দেশে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা ধরে রাখা এবং আরও দীর্ঘায়িত করা সবার দায়িত্ব। ভবিষ্যতে সব মত ও পথের মানুষের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
যারা ঈদের জামাতে অংশ নিতে পারেননি, তাদের জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি দেশের উন্নয়ন ও কল্যাণে সরকার যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
নামাজ শেষে তিনি মুসল্লি, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে বরিশাল-১ আসনসহ দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানান