
সেনাবাহিনী শুক্রবার বরিশাল মহানগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যানবাহন নিয়ন্ত্রণসহ পুরো এলাকার নিয়ম-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণের পর এলাকায় স্বস্তি ফিরে আসে।
দিনভর সেনাবাহিনীর জওয়ানরা টার্মিনালটির ভেতরে ও বাইরে শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ স্থানীয় ও দূরপাল্লার যানবাহন চলাচল নিয়মিত রাখার জন্য সচেষ্ট ছিলেন। ফলে দিনভরই টার্মিনালে কোনো ধরনের যানজট বা যাত্রীদের বিড়ম্বনা দেখা দেয়নি।
ফলে সাধারণ মানুষ ও যাত্রীরা নির্বিঘ্নে বাসে উঠতে এবং বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়ক অতিক্রম করতে সক্ষম হন। সেনাবাহিনীর এই দায়িত্বগ্রহণে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে, অন্যান্য দিনগুলোতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিএমপির ট্র্যাফিক বিভাগের সার্জেন্টসহ পুলিশ কর্মী থাকলেও তাদের উদাসীনতার কারণে যানজট ও আইন অমান্যের প্রবণতা বেড়ে যায়। এতে টার্মিনালটি নগরবাসীর কাছে একটি বিড়ম্বনার জায়গায় পরিণত হয়।
সেনাবাহিনীর সক্রিয় নিয়ন্ত্রণে আজকের দিনটি ছিল স্বস্তিদায়ক এবং যানজটমুক্ত।