
রোববার দুপুর সাড়ে ১২টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় অনুষ্ঠিত ‘মীরগঞ্জ সেতু’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান এ তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
মুহাম্মদ ফওজুল কবির খান বলেন, “আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব। আমাদের একটিই কথা, নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোটকেন্দ্র দখল না করতে পারে। এখন নির্বাচনের বিষয় সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন।”
তিনি আরও যোগ করেন, সেতুর বাস্তবায়ন বিভিন্ন কোন্দলের কারণে দেরি হয়। এ কারণে প্রকল্প ব্যয় বৃদ্ধি পায়, তাই সবার সহযোগিতা কামনা করছেন।
উদ্বোধনকালে নৌ-পরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেন, সেতু নির্মাণকালে চাঁদাবাজির উৎপাত এবং প্রকল্প সংক্রান্ত বিভিন্ন স্থানীয় সমস্যা প্রকল্পের মান ও নির্মাণ সময়কে প্রভাবিত করে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
মীরগঞ্জ সেতুর প্রকল্প বিবরণ
সেতুর দৈর্ঘ্য: প্রায় দেড় কিলোমিটার
অবস্থান: আড়িয়াল খাঁ নদীর ওপর, বাবুগঞ্জ, মীরগঞ্জ
প্রকল্প ব্যয়: প্রায় ১,৪৪২ কোটি টাকা
উদ্দেশ্য:
বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ
মেহেন্দীগঞ্জের সঙ্গে পরোক্ষ সংযোগ নির্বিঘ্ন করা
সেতু নির্মাণ সম্পন্ন হলে বরিশাল অঞ্চলের পরিবহন ব্যবস্থার উন্নতি হবে এবং ব্যবসা, শিল্প ও স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।