• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৫ হাজার টাকায় দফারফা - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ৬০৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ভোলায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৫ হাজার টাকায় দফারফা | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ভোলায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৫ হাজার টাকায় দফারফা | Barisal Sangbad

ভোলার চরফ্যাশনে আট বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. কামাল নামের এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। গত ৩১ আগস্ট শিশুর ভাড়াটিয়া বাসায় ধর্ষণচেষ্টার ঘটনা ঘটলেও স্থানীয় প্রভাবশালী বাড়ির মালিক পল্লি চিকিৎসক হারুনের ৫ হাজার টাকা দিয়ে ধামাচাপার চেষ্টায় মামলা করতে ব্যর্থ হয় ভিকটিম শিশুর পরিবার।

পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে বৃহস্পতিবার রাতে ওই ভিকটিম শিশুর মা থানার আশ্রয় নিলেও অজ্ঞাত কারণে অভিযোগ প্রত্যাখ্যান করে ফিরে আসেন। পরে স্থানীয় মাতবরদের সমঝোতায় ভিকটিম পরিবারকে ১৫ হাজার টাকা তুলে দেয় অভিযুক্তের পরিবার।

 

তবে সুশীল মহলের ভাষ্য, ওই ভিকটিম নারী স্থানীয় বাসিন্দা না হওয়ার কারণে রাজনৈতিক কূটকৌশল ও থানা পুলিশের কারসাজিতে শিশু ধর্ষণচেষ্টার মতো জঘন্য ঘটনার বিচার পায়নি ভিকটিম শিশু ও তার পরিবার। ভিকটিম পরিবারকে ১৫ হাজার টাকা দিয়ে ঘটনার ধামাচাপা দেওয়া হয়েছে। এতে সমাজের অবক্ষয় ও অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

ভিকটিম শিশু কন্যা বলে- প্রতিদিনের মতো মা মালামাল বিক্রির জন্য বাসা থেকে চলে যান। সে একাই ঘরে ছিল। দুপুরে সে গোসল করতে গোসলখানায় গেলে অভিযুক্ত হোটেল মালিক কালাম কাকা আমাদের ঘরে আসেন এবং আমি গোসলখানা থেকে বের হলে আমাকে জাপটে ধরে খারাপ কাজ করতে চেষ্টা করেন। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলে আমার মুখে চেপে ধরে টাকা দেওয়ার লোভ দেখান। পরে আমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এলে কালাম আমাকে ছেড়ে পালিয়ে যান। পরে মা বাসায় ফিরে এলে বিষয়টি আমি তাকে জানাই।

 

ভিকটিম শিশুর মা জানান, তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাসিন্দা। চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পল্লি চিকিৎসক মো. হারুনের বাসায় ভাড়া থেকে তিনি ফেরি করে গ্রামগঞ্জে কাঁচের মালামাল বিক্রি করেন। তার শিশুকন্যা একাই ঘরে থাকতেন। চরফ্যাশন থানা রোডের হোটেল মালিক কালামের দোকানে ভাত খাওয়ার সুবাদে তার সঙ্গে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্রে ধরে তিনি তার ভাড়া বাসায় আসা যাওয়া করতেন। গত ৩১ আগস্ট ঘটনার দিন তিনি  মালামাল বিক্রির জন্য গ্রামে চলে যান। এবং তার শিশুকন্যা একাই বাসায় ছিলেন। তিনি বাসায় না থাকার সুযোগে ওই দিন দুপুরে হোটেল মালিক কালাম তার বাসায় যান এবং তার শিশু কন্যাকে গোসলখানায় গোসলরত অবস্থায় জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। বিকালে তিনি বাড়ি ফিরে এলে শিশুকন্যা তাকে বিষয়টি জানায়।

তিনি জানান, বিষয়টি স্থানীয়দের জানালে বাড়ির মালিক পল্লি চিকিৎসক হারুন বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। এতে আমি রাজি না হওয়ার পল্লি চিকিৎসক হারুন আমার শিশু কন্যাকে ছাদের চিলেকোঠায় অবরুদ্ধ করে রাখেন। পরে বৃহস্পতিবার রাতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় আমি থানা পুলিশের শরণাপন্ন হলেও নানা জটিলতার কারণে আমি মামলা করিনি। মামলা না করায় পুলিশ একটি অনাপত্তি রাখেন। পরে রাতে স্থানীয় মাতবরের মধ্যস্থতায় সালিশ হয় এবং অভিযুক্ত কালামের ছেলে আমাকে ১৫ হাজার টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মো. কালাম অভিযোগ অস্বীকার করে জানান, ওই নারী আমার বিরুদ্ধে গুজব ছড়ালে আমি বিষয়টি ওই নারীর ঘর মালিককে জানাই। পরে সে আমাকে মামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। আমার বিরুদ্ধে ওই নারীর দেওয়া অভিযোগ সঠিক নয়।

সমোঝতাকারী পল্লি চিকিৎসক হারুন জানান, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। অহেতুক আমাকে জাড়ানো হচ্ছে।

চরফ্যাশন থানার এসআই হারুন অর রশিদ জানান, ওই নারী থানায় এলে তাকে মামলা করার জন্য বলা হলেও তিনি মামলা করেননি। পরে তার কাছ থেকে একটি লিখিত অনাপত্তি রেখে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। পরে কী হয়েছে তা আমার জানা নাই।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/